বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার সরকার পুকুর পাড় এলাকায় একটি বাসায় বেড়াতে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ।তার বিরুদ্ধে ডবলমুরিং এলাকায় ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগও আছে।
গ্রেফতারকৃত মো. রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলির কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে।
জানা জেগে, গত ১৬ সেপ্টেম্বর সদরঘাট থানার সরকার পুকুর পাড় এলাকায় এক কিশোরীকে বন্ধুর বাসায় নিয়ে মো. রিয়াজ নামের ওই যুবক ‘ধর্ষণ’ করেন। এ ঘটনায় সিএন্ডএফ এজেন্টের কর্মচারী কিশোরীর পিতা বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন।
বাংলাধারা/এফএস/এএ












