২১ মার্চ ২০২৬

নগরীতে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে বিভিন্ন নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (৭ সেপ্টম্বর ) সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন নাজির পাড়া এলাকার মানিক ভিলার নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর শারমিন আক্তার মিতু।

অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেন লিটনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। সে নোয়াখালী জেলার উত্তর শুল্লিকা এলাকার চৌধুরী মিয়ার বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।

মিতুর পরিবার সূত্রে জানা যায়, তাকে (শারমিন আক্তার) প্রায়ই মারধর করতো তার স্বামী। আগেও কয়েকবার বিচার হয়েছে। বারবার শারমিনকে এত নির্যাতনের পরেও সান্ত্বনা দেয়া হয়েছে। কিন্তু সোমবার মেডিকেলে মিতুর মৃত্যুর সংবাদ স্বামী মিতুর পরিবারকে ফোন করে জানালে মিতুর পরিবার মেডিকেলে গিয়ে দেখতে যায়। দেখা গেছে শারমিনের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা।

সিএমপি’র অতিঃ উপ কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যা। নিহত শারমিনের গলায় বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আসামীকে আটক করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ