১৪ মার্চ ২০২৬

নগরীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর মুরাদপুরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- আমেনা আক্তার (৩০)। তিনি রাঙ্গুনিয়ার দক্ষিণ নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বাংলাধারাকে বলেন, মুরাদপুর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ