১৪ মার্চ ২০২৬

নগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কাতালগঞ্জ পার্ক ভিউ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে মারা যান তিনি। ডেঙ্গুতে  মারা যাওয়া ওই ব্যক্তির নাম- বাদশা মোল্লা (৪৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা। তিনি ডেঙ্গুর পাশাপাশি হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক চিকিৎসক নুরুল হায়দার জানান, ২২ আগস্ট বাদশা মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গুসহ একাধিক রোগে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। শনিবার সকালে তিনি মারা যান।

উল্লেখ্য, চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় এই প্রথম ডেঙ্গু রোগী মারা গেলেন। গতকাল শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে সরকারিভাবে এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ