৩১ মার্চ ২০২৬

নগরীতে দুই ছিনতাইকারী আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- সাহাবুদ্দিন(৩১) এবং মোঃ মাহবুব (৩৮)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ছোট কাঁচের বোতল ভর্তি চেতনা নাশক পাউডার, ১৫টি ডরমিটল ট্যাবলেট, ২০টি সেডিল ট্যাবলেট ও ১টি ছোট প্লাস্টিক কৌটায় ভর্তি মলম উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন