বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশী এলাকায় বিল্ডিং নির্মাণের কাজ করার সময় এক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি কুমিল্লার কসবা থানার আছকিনা ইউনিয়নের মৃত আবদুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার সাহেবের বাড়িতে ২২ দিন ধরে তারা বিল্ডিংয়ের বেইজড নির্মাণে কাজ করে আসছিলেন। আজ (সোমবার) বিকেলে কাজ করার সময় হঠাৎ পাশের একটি দেয়াল হেলে পড়ে। তখন গুরুতর অবস্থায় বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক পুলিশ ইনচার্জ জানায়, দক্ষিন খুলশীর ১নং রোডের ৬নং বাড়িতে দেয়াল ধসে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস














