৩০ মার্চ ২০২৬

নগরীতে প্রশাসনের অভিযান : ৫৬ মামলা, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসমাগম এড়াতে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে প্রতিদিনই দুই শিফটে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন। এ সময় নানা অপরাধে ৫৬ মামলায় ৯৭ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) প্রথম শিফটে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, দ্বিতীয় শিফটে ৩টা থেকে রাত পর্যন্ত নগরীর বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, চান্দগাঁও, বায়েজিদ, সদরঘাট, কোতোয়ালী ও চকবাজার, বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, ইপিজেড, আকবরশাহ, পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। 

করোনার প্রভাবে লকডাউন চলার সময় সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান খোলা রাখা বিভিন্ন প্রতিষ্ঠান এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করায় বিভিন্ন ব্যক্তি থেকে ৫৬ মামলায় ৯৭ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট (সহকারী কমিশনার (ভূমি) কাট্টলী সার্কেল) মো. তৌহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। 

সারাদেশে চলছে লকডাউন। লকডাউনে সরকারি নির্দেশ মানা, সামাজিক দূরত্ব নিশ্চিত, বাজার মনিটরিং, অপ্রয়োজনীয়ভাবে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করাসহ বিভিন্ন কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ৫৬ মামলায় ৯৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন বলেন, করোনার বিস্তার ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছি। বাজার ও নিত্যপ্রয়োজনীর খাদ্যপণ্যের দোকানগুলো মনিটরিং করা হচ্ছে।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর ঘর থেকে ঘর থেকে বের হলেই আইননুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের সংশ্লিষ্টারা জানিয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন