১৪ মার্চ ২০২৬

নগরীতে ফ্লাইওভারের তার চুরির হোতা আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীতে তার চুরির ঘটনার সাথে জড়িত কিশোর বাহিনীর হোতাকে চুরি করা তারসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে মো. মহসিন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে খুলশী থানা পুলিশ।

আটককৃত মহসিনের বাড়ি চাঁদপুরের মতলবে। সে বর্তমানে নগরীর দামপাড়া ১ নম্বর গলিতে থাকেন।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরীর তথ্য মতে, মহসিনের একটি কিশোর বাহিনী আছে। যারা রাতের বেলা ফ্লাইওভার থেকে ও পাশ দিয়ে যাওয়া বিভিন্ন ধরনের তার চুরি করে। মহসিনের এই কিশোর বাহিনী সন্ধ্যার পর ফ্লাইওভারে অবস্থান করত বলে জানিয়েছে পুলিশ।

মহসিনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি প্রণব চৌধুরী।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ