৩১ মার্চ ২০২৬

নগরীতে বিক্রয় নিষিদ্ধ দেড় শতাধিক পাখি উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর নুপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক পাখি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। খবর ইউএনবি’র।

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৯ জন পাখি বিক্রেতাকে একমাস করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা দেয়।

বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেয়াজুদ্দিন বাজারের নুপুর মার্কেটের পাখির গলির ১১টি দোকানে অভিযান চালিয়ে দেড় শাতাধিক বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি (চার প্রজাতির টিয়া, পাহাড়ি ময়না, তিলা মুনিয়া, ঝুটি শালিক ইত্যাদি) মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, যে সকল পাখি ধরা এবং দোকানে বিক্রয় নিষিদ্ধ সে ধরনের পাখি রাখার অপরাধে ৯ জনকে কারাদণ্ড ও একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

এ সময় দোকানগুলো থেকে বিরল প্রজাতির হিল ময়না, টিয়া, মুনিয়া ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির দেড়শ পাখি উদ্ধার করা হয়। অভিযানে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন