বাংলাধারা প্রতিবেদন »
নগরীর সদরঘাট এলাকা থেকে বিদেশি অস্ত্রসহ মো. রানা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট এলাকার কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রানা সন্দ্বীপের বাগেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার রানা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরঘাট থানার কালীবাড়ি মোড় থেকে একটি বিদেশি ম্যাগজিনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাধারা/এফএস/এএ












