১৩ মার্চ ২০২৬

নগরীতে ভরদুপুরেই সন্ধ্যার আমেজ : বজ্রসহ বৃষ্টিপাত

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীতে এ যেন এক অন্য রকম পরিবেশ। ভরদুপুরে যেন সন্ধ্যার আঁধার নেমেছে। দমকা হাওয়াসহ বজ্রপাত। ঝরে পরে গেছে অনেক গাছের কচি আম। ভেঙে পড়েছে গাছের ডাল।

থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগের মধ্যে বাজার করতে রিকশা, ভ্যান নিয়ে বেরিয়েছিলেন নিম্নআয়ের মানুষ। দু-একটি গাড়ি যে চলছে সড়কে, তাও হেডলাইট জ্বালিয়ে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সোয়া ১১টা থেকে বন্দর নগরী চট্টগ্রামের চিত্র এমনই।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী মাহমুদুল আলম বলেন, সমুদ্রবন্দর বা নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। কিছু সময় পর এটি আবার স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও জানান, বৃষ্টিতে অনেকের ক্ষতি হলেও বড় লাভ হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে রাখা যাবে। সড়কের আবর্জনাও ধুয়ে মুছে যাবে।

এদিকে প্রবর্তক মোড়, আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, মুরাদপুর, চাক্তাই খাল এলাকাসহ নগরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ