বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে মাদক চোরাচালান চক্রের ভারতীয় এক নারীসহ গ্রেফতার হওয়া ৫ নারীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ৫ নারীকে দুই দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন এর আদালত।
খুলশী থানা সূত্রে জানা যায়, ইয়াবাসহ গ্রেফতার ৫ নারীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সিএমপির খুলশী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তাদেরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) ইয়াবাসহ আটক হওয়া ৫ নারীকে আদালতে হাজির করে খুলশী থানার পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করে। মঙ্গলবার (২২ অক্টোবর) শুনানীকালে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
প্রসঙ্গত, গত রোববার (২০ অক্টোবর) বিকালে গোপন সংবাদ সূত্রে র্যাব-৭ এর একটি টিম নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মাদক পাচার চক্রের ৫ নারী সদস্যকে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
বাংলাধারা/এফএস/এএ












