বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে মোটর সাইকেলকে মিনি বাসের চাপায় এক আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটে। আহত হয়েছে হুমায়ুন কবির নামে আরেক আরোহী। বুধবার (২ অক্টোবর) রাত ৯ টার দিকে টাইগার পাস মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোসাদ্দেক হোসেন ফালু (৩০) হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্স শেষ বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র।
নগরীতে ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে পালাতে গিয়ে মোটর সাইকেলে ৪ নম্বর মিনিবাসের ধাক্কা লেগে মোসাদ্দেক হোসেন ফালু (৩০) নামের এ আরোহী নিহত হওয়ার কথা জানা যায়।
আহত হুমায়ুন কবির জানান, আমি আর ফালু মোটর সাইকেল নিয়ে আগ্রাবাদ যাওয়ার পথে রাত ৯টার দিকে টাইগারপাস মোড়ে ট্রাফিক সিগন্যালে দেয়। সিগন্যাল শেষে আমরা চলে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আমাদের বাম পাশের ৪ নম্বর মিনিবাসকে সিগন্যাল দেয়। সিগন্যাল না মেনে মিনিবাসটি দ্রুত পালিয়ে যেতে চাইলে আমাদের চাপা দেয়। এতে দু’জনই বাসের নিচে পড়ে যাই। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত আমাদের উদ্ধার করে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া জানান, বুধবার রাত সাড়ে ৯টার পর মোসাদ্দেক হোসেন ফালু নামে এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












