২১ মার্চ ২০২৬

নগরীতে সুচিন্তার আয়োজনে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

মিথ্যা তথ্য ও গুজব রটানো শুধু ব্যক্তি বা সামাজিক বন্ধনের জন্য হুমকি নয়, বরং একটি জাতি বা রাষ্ট্রের সম্প্রীতি ও স্বার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

বুধবার (২৩ অক্টোবর) নগরীর হালিশহরস্থ উম্মুল কোরা ইসলামি একাডেমি মাদ্রাসায় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । কোরআন তেলোয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে সমাবেশ শুরু হয়, মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গীবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। পরে শিক্ষার্থী ও মাদ্রাসার আলেম ওলামাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাফেজ মাওলানা ক্বারি বাহাউদ্দীন ইমামী বলেন, আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তোমরা তা পরীক্ষা করে দেখবে। যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে যাতে নিজেদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে না হয়’- (সুরা হুজরাত :,জঙ্গিরা মানবতা ও ইসলামের শত্রু।

সভাপতির বক্তব্যে জিনাত সোহানা চৌধুরী বলেন, অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। মিথ্যা তথ্য ও গুজব রটানো শুধু ব্যক্তি বা সামাজিক বন্ধনের জন্য হুমকি নয়, বরং একটি জাতি বা রাষ্ট্রের সম্প্রীতি ও স্বার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। কারণে-অকারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সরলমনা জনগণকে যারা বিপদগামী করছে তাদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে।

ডাঃ আরিফুল আমিন বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদ ও উগ্রবাদীদের কোন স্থান নাই। এই সমস্যা মোকাবেলায় সকলের একযোগে কাজ করতে হবে।

আবদুর রসীদ লোকমান বলেন, নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে । এটাকে নিয়ন্ত্রণে আনতে আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

এই অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা প্রদান করেন, কোরআন তেলাওয়াত করেন হাফেজ আনাস ও হাফেজ সাবিত। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা বাহাউদ্দীন ইমামী, ডাঃ আরিফুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক, মা ও শিশু হাসপাতাল,কোষাধ্যক্ষ, বি এম এ। সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক হাসনাত চৌধুরী ও ডাঃ হোসাইন আহমেদ।আবদুর রশীদ লোকমান,কাউন্সিলর, সিজেকেএস। রেজাউল করিম ভুট্টো,আলহাজ্ব গাজী গোলাম মোস্তফা,ছাত্রনেতা গোলাম ছামদানী জনি,বাহারে আলম সহ অত্র এলাকার প্রমুখ রাজনীতিবিদবৃন্দ।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস এন্ড ইয়ুথ উইংয়ের যুগ্ম সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দী ও কার্যকরী সদস্য মাহিন আল মামুন ও মোঃ আবু সায়েম রিমন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন