বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজিদে স্কুল পড়ুয়া এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে ৷ এ ঘটনার অভিযোগে কথিত প্রেমিক রিডার্স স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র আলতাফ মনিরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বায়েজিদ থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ফাহমিদা হাসান চট্টগ্রাম কেন্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী।
এই ঘটনার নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে কথিত এক প্রেমিককে আটক করেছে পুলিশ ৷
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফাহমিদা তার বাসার একটি কক্ষের জানালার গ্রীলের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সকালে ফাহমিদা নাস্তার কথা বলে কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ অনেক্ষণ দরজা না খোলায় পরে আশাপাশের প্রতিবেশিদের সহায়তায় রুমের দরজা খুলে ফাহমিদাকে গলায় ফাঁস লাগানো অবস্থা থেকে উদ্ধার করা হয়।
এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ পরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের ফুফুর অভিযোগে বায়েজিদ থানার পুলিশ থানাধীন অক্সিজেন কয়লার ঘর এলাকায় অবস্থিত রিডার্স স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র আলতাফ মনিরকে আটক করেছে বলে জানান বায়েজিদ থানা পুলিশ ৷
জানা যায়, নিহত ফাহমিদার সাথে মনিরের প্রেমের সম্পর্ক ছিলো ৷ কিছুদিন আগে তাদের দেখা করা কথা ছিলো৷ দেখা করার স্থানে ফাহমিদা আগে পৌছলেও মনির আসতে বিলম্ব হয়৷ এই সময় উক্তস্থানে ফাহমিদা তার পূর্ব পরিচিত আরেক বন্ধুর সাথে কথা বলছিলো ৷ তখন সেখানে মনির উপস্থিত হয়ে অন্যজনের সাথে ফাহমিদাকে কথা বলতে দেখে ক্ষুব্ধ হয়ে যায় এবং মনির সেখানেই ফাহমিদাকে প্রচণ্ড বকাঝকা করার পাশাপাশি চড় থাপ্পর মারে। মূলত সেই অপমানের কারণে ফাহমিদা আত্মহত্যা করেছে মর্মে ফুফু অভিযোগ করেছে।
বাংলাধারা/এফএস/এএ












