১৪ মার্চ ২০২৬

নগরীতে ১৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আকবরশাহ্ থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে ১৩৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর কাট্টলী থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম- মো. মোশারফ হোসেন (৩৫)। মোশারফ পটুয়াখালীর বাউফল থানার বিল বিশাল গ্রামের আব্দুল রবের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ্ থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীর মো. মোশারফ হোসেন (৩৫)’কে আটক করা হয় ।

আটক আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির ভেতর সুকৌশলে লুকানো ১৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও (চট্ট-মেট্রো-ক-০২-২২৭২) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ