বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে সাড়াশি অভিযান চালিয়ে ২০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসব স্পটে সাড়াশি অভিযান চালানো হয়।
তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, নগরীর ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান পরিচালনা করে ২০ জন জুয়াড়িকে নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করে মহানগর গোয়েন্দা (বন্দরওপশ্চিম) বিভাগ।
গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে এবং এসব জুয়াড়িদের পেছনে যারা মদদ দিচ্ছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান সিএমপি সূত্র।
বাংলাধারা/এফএস/এএ












