১৪ মার্চ ২০২৬

নগরীর কলসী দিঘীতে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বন্দর থানাধীন কলসী দিঘী বাকের আলি ফকিরের টেক এলাকায় বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাকের আলি ফকিরের টেক এলাকার মাহবুব ও হায়দারের মালিকানাধীন কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হলে কালু মিস্ত্রির স্ত্রী নাসিমা বেগম (৩৫) ও তার মেয়ে লামিয়া (৭) একটি কক্ষে আটকা পড়ে অগ্নিদদ্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯ টি গাড়ি ঘটনাস্থলে পৌছে রাত ৯টার দিকে আগুন নেভাতে সমর্থ হয়। তবে ইতোমধ্যে চারটি কাঁচা বসতঘর, ২টি মুদি দোকান, একটি চায়ের দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে যায়। পরে পুড়ে যাওয়া একটি ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধর করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জসিম উদ্দিন বলেন, ঘরগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের সিলিন্ডার দুটোই ছিল। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ