১৩ মার্চ ২০২৬

নগরীর নিউমার্কেটে দোকানে আগুন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বি ব্লকের নবম তলায় এই অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, নগরীর নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের এক টিম। ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আগুন নিভাতে একটু সময় লেগেছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিসকর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস কি ছিল তা জানা যায়নি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ