বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে মদিনা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার বহদ্দারহাট মোড়স্থ মদিনা হোটেলে ভোর ৩টা ৪০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
বাংলাধারা/এফএস/এএ












