১৩ মার্চ ২০২৬

নগরীর লালখান বাজারে ফুডপান্ডা ডেলিভারী ম্যানকে লেগুনার ধাক্কা

বাংলাধারা প্রতিবেদক»

সুস্ময়, রোববার দুপুরে লালখান বাজারস্ত আখতারুজ্জামান ফ্লাইওভারের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা  একটি লেগুনা তার সাইকেলকে ধাক্কা দিলে সে তৎক্ষনাৎ সাইকেল থেকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিকটস্থ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান  লেগুনা গাড়িটি দ্রুত গতিতে চলছিল যার কারণে গাড়িটি কন্ট্রোল করতে পারেনি চালক। গাড়ি চালক তৎক্ষনাৎ পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে।

এসময় সাইকেল চালক ছাড়াও একটি রিক্সাকে দুমড়ে মুচড়ে ফেলে লেগুনাটি। রিক্সায় থাকা যাত্রীরাও  আহত হন। এছাড়া একটি সিএনজির পিছনেও ধাক্কা দেয় গাড়িটি। এতে রিক্সাসহ সিএনজির ক্ষতি হয়। 

লেগুনার চালক বলছেন, গাড়টি ব্রেক ফেইল করার কারনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নি। যার কারণে এই দুর্ঘটনা ঘটে ।

এদিকে চট্টগ্রাম ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, লাইসেন্স বিহীন গাড়ি এবং যারা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা রোধে কার্যত পদক্ষেপ না নিলে সড়কে মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে। তাই রাস্তায় যারাই গাড়ি নিয়ে বের হচ্চেন তারা যথাযথ সব নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন কিনা সেই বিষয় গুলো নিয়মিত তদারকি করার কথা বলছেন পথচারিরা ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ