১৩ মার্চ ২০২৬

নগরীর সরাইপাড়ায় ৪০টি বাড়ি লকডাউন

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর পাহাড়তলীর সইরাইপাড়া এলাকায় নতুন করে ৬৫ বছর বয়সী আরও একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় সরাইপাড়া এলাকার সালেহ আহমদ মিস্ত্রি কলোনির ৪০টি ঘর লকডাউন করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড়তলী থানা পুলিশকে সাথে নিয়ে বাড়িটি লকডাউন করেন নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)।

নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ বলেন, বৃহস্পতিবার সরাইপাড়ায় যে করোনা রোগী শনাক্ত হয় তিনি সালেহ আহমদ মিস্ত্রি কলোনি নামের একটি কলোনিতে বসবাস করতেন। যেখানে ৪০টি পরিবার বসবাস করে আসছেন। এখন সবাইকে লকডাউন করে রাখা হয়েছে। কেউ কোনোভাবেই ওই কলোনি থেকেবের হতে পারবে না। আবার কেউ ওই কলোনিতে প্রবেশও করতে পারবে না।

আব্দুল ওয়ারিশ আরও বলেন, ৬৫ বছর বয়সী ওই করোনা রোগী শুক্রবার ১৭ এপ্রিল সকালে আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাত ১০টায় পাহাড়তলীর সরাইপাড়ার সালেহ আহমদ মিস্ত্রি কলোনির ৬৫ বছর বয়সী এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস শনাক্তের ঘোষণা দেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির। এ নিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৩ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ