বাংলাধারা প্রতিবেদন >>>
চট্টগ্রাম নগরীর চারটি এলাকাকে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমিত জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
সরকার ঘোষিত চলমান লকডাউনের বিধি নিষেধের মধ্যেও সংক্রমণের হার আশংকাজনভাবে বাড়তে থাকায় নগরের চার থানার এই চার এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেছে পুলিশ।
নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ৫৫টি এলাকা ধরে সংক্রমণ ও মৃত্যুর হিসাব রাখা হয়। সেই ৫৫ এলাকার তালিকায় চকবাজার থানার জয় নগর আবাসিক, পাঁচলাইশ থানার ও আর নিজাম আবাসিক, পাহাড়তলীর সরাইপাড়া ও হালিশহর থানার সবুজবাগ আবসিক এলাকাকে উচ্চ সংক্রমিত এলাকা ঘোষণা করা হয়েছে।
এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। সব ধরণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হতেও অনুমতি লাগবে পুলিশের। সকলকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত বাসায় থাকতে হবে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে সোমবার সকাল থেকে মাইকিংও করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












