বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৩ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।
মহানগরে ৩৯ সদস্যের এ কমিটিতে সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করা হয়েছে।
অপরদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে ৪৩ সদস্যের উত্তর জেলায় আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কমিটিতে সদস্য করা হয়েছে আরো ৪০ জনকে।
মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি :
আহবায়ক ডা. শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এড. আব্দুস সাত্তার, সৈয়দ আযম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস এ খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম, ইস্কান্দর মির্জা, আব্দুল মান্নান, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, কমিশনার শামসুল আলম, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মোহাম্মদ আলী, কমিশনার মাহবুবুল আলম, এড. মফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, নাজিম উদ্দীন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম কমিশনার, শামসুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু (পাঁচলাইশ), আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মঞ্জুরুল আলম মঞ্জু (আকবরশাহ) ও কামরুল ইসলাম।
উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি :
আহবায়ক গোলাম আকবর খোন্দকার, সদস্য নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, আবদুল আউয়াল চৌধুরী, শাহীদুল আলম চৌধুরী, মো. সালাউদ্দিন চেয়ারম্যান, ফকির আহমেদ, দিদারুল আলম মিয়াজী, কর্ণেল আজিম উল্লাহ বাহার, আলহাজ সালাউদ্দিন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, সারোয়ার আলমগীর, মোবারক হোসেন কাঞ্চন, এড. আবু তাহের, আহসানুল কবির রিপন তালুকদার, আজমত আলী বাহাদুর, আলমগীর ঠাকুর, ইসহাক কাদের চৌধুরী, কাজী সালাউদ্দিন, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, জহুরুল আলম জহুর, শামসুল আলম আজাদ, নুর মোহাম্মদ, প্রফেসর মির্জা মো. শহিদ উল্ল্যা বাবুল, ডা. রফিকুল আলম চৌধুরী, সেলিম চেয়ারম্যান, সোলেমান মঞ্জু, জাকির হোসেন, এম এ হালিম, জসিম উদ্দিন সিকদার, এড. এনামুল হক, আলহাজ সেকান্দার চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, জাফর আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন, অধ্যাপক ইউনুছ চৌধুরী, আজম খান, শওকত আলী নূর, অধ্যাপক কুতুব উদ্দীন বাহার, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক মহসিন ও মাহাবুব ছাফা।
এদিকে ঘোষিত কমিটিতে রাখা হয়নি দুই প্রভাবশালী নেতা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে।
এর মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভায় বিএনপির সিনিয়র নেতা সম্পর্কে কুৎসা রটানো ও হুমকিসহ উস্কানিমূলক বক্তব্য রাখায় গত ১২ ডিসেম্বর মো. নাজিম উদ্দিনকে শোকজ করে ব্যাখ্যা চেয়েছে দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
বাংলাধারা/এফএস/এইচএফ












