২১ মার্চ ২০২৬

নতুন কোচ নিয়ে ছুটে গেল পাহাড়িকা

বাংলাধারা প্রতিবেদন »

দুঃখ মোচন হলো পাহাড়িকা-উদয়ন ট্রেনের যাত্রীদের। চট্টগ্রাম থেকে নতুন রেক নিয়ে (১৬ টি নতুন কোচ) সিলেটের পথে যাত্রা করলো পাহাড়িকা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ করে পাহাড়িকা ট্রেন।

এসময় রেলওয়ে কর্মকর্তা, আরএনবি, জিআরপি অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, ১৬টি নতুন কোচ নিয়ে ৮নং প্লাট ফর্মে দাঁড়িয়ে আছে পাহাড়িকা এক্সপ্রেস। ৯নং প্লাটফর্মে দাঁড়িয়ে আছে পাহাড়িকার পুরাতন রেক। সকালে যা উদয়ন হয়ে সিলেট থেকে চট্টগ্রাম আসে।

এসময় ট্রেনটির এটেন্ডেন্ট দুলাল চন্দ্রদাশ জানান, চট্টগ্রাম-সিলেট রুটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পুরাতন বগি সরিয়ে নতুন বগি যুক্ত করা হয়েছে। আশা করছি এখন থেকে যাত্রা বিলম্ব কম হবে।

তবে ট্রেনে বসা সিলেটের এক যাত্রী বলেন, নতুন বগি দিলেও তা পুরাতনের মতো।

নতুন রেক নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম ত্যাগের সময় স্টেশনে উপস্থিত ছিলেন, যান্ত্রিক প্রকৌশলী পূর্ব মিজানুর রহমান, চিফ মেকানিকেল প্রকৌশলী (ড্যাব) ফকির মহিউদ্দিন, বিভাগীয় প্রধান কর্মকর্তা সাদেকুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক, কর্ম ব্যবস্থাপক (ওয়ার্কশপ) মুস্তাফিজুর রহমান, আরএনবি চিফ কমান্ড্যান্ট মো. ইকবাল হোসেন, কমান্ড্যান্ট আশাবুল ইসলাম, চিফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান।

ট্রেন এক্সামিনর জহিরুল ইসলাম জানান, আরএনবির পক্ষ থেকে নতুন রেক নিয়ে পাহাড়িকা ট্রেনের যাত্রীদের সাথে সিলেট যাচ্ছেন চিফ কমান্ড্যান্ট ইকবাল হোসেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন