বাংলাধারা বিনোদন :::
‘চন্দ্রাবতী’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি।
গীতিকার সুদীপ কুমার দীপের কথায় গানটির সংগীত পরিচালক শওকত আলী ইমন গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শওকত আলী ইমন বলেন, “স্বীকৃতির কথা নতুন করে কিছু বলার নেই। উনি পরীক্ষিত ও মেধাসম্পন্ন। উনি অনেক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন। সুন্দর কথায় স্বীকৃতির এ গানটিও শ্রোতামহল গ্রহণ করবেন বলে আশা করছি।”
ইতোমধ্যে এটির একটি গানচিত্র দৃশ্যধারণ করা হয়েছে এফডিসিতে; সেটি পরিচালনা করেছেন সৈয়দ আলী আহসান লিটন।
গানচিত্রে স্বীকৃতির সঙ্গে তার একমাত্র মেয়ে প্রত্যাশাও অংশ নিয়েছেন; আছেন মডেল সুস্মিতা সিনহা ও সুপ্ত।
গানটি ৮ মে ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি পাবে বলে জানান স্বীকৃতি।
বাংলাধারা/এফএস/এআই












