বাংলাধারা প্রতিবেদন »
নতুন বই নিয়ে বাড়ির ফেরার পথে ট্রাকের ধাক্কায় রেশমী (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার সীবিচ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমী মিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলউদ্দিন তালুকদার জানান, পতেঙ্গা থানাধীন সীবিচ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ব্যাক গিয়ারে পেছনে টার্নিং করার সময় স্কুলছাত্রী রেশমীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রেশমীকে চমেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন ।
রেশমী পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার শাহনুরের মেয়ে ।
বাংলাধারা/এফএস/টিএম














