১৪ মার্চ ২০২৬

নগরীতে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই রুহুল আমিন।

গ্রেফতারকৃতের নাম- মোঃ সোলায়মান (৩২)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিশারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ