বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাকিবুল ইসলাম (১৭) নামের এক যুবক গলায় ওড়না ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত ছেলের নাম সাকিব সে মো. সেলিম জমাদ্দার ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ন ওয়ার্ড পূর্ণবাসন পাড়া এলাকার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
সাকিবুল ইসলামের মা মমতাজ বেগম ও ভাবী ইয়াছমিন আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিয়ে বাড়ী থেকে নিজ বাড়ীতে এসে দেখতে পায়, গলায় ওড়না পেচিয়ে বীমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তৎক্ষনাৎ ওড়না কেটে নিচে নামানো হয়। ছেলে সাকিবের অবস্থা বেগতিক দেখে বাইশারী বাজারে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, আত্মহত্যার বিষয়টি শুনার সাথে সাথে পুলিশকে জানানো হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক ভূঁইয়া বলেন, খবরটি শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর রহস্যটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বাংলাধারা/এফএস/এএ












