১৯ মার্চ ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ২

বান্দরবান প্রতিনিধি >>>

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

রবিবার (১৮ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী ও সদর ইউনিয়নের চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১৯ এপ্রিল ২১ ইং) তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে এইচ এম হামিদ মাদানি (২৭) ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে অলি আহাম্মেদ (২৬)।

নাইক্ষ্যংছড়ি থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার করছিল। আটকের পর তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন