বাংলাধারা প্রতিবেদন »
বন্যার অযুহাতে চালের দাম বৃদ্ধির অভিযোগে খাতুনগঞ্জের চালপট্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মূল্যতালিকা না টাঙানো, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধ বিবেচনায় এনে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, খাতুনগঞ্জের চালপট্টিতে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখি বন্যার অযুহাত দেখিয়ে বাড়তি দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা। সেই সাথে মূল্যতালিকা না টাঙিয়ে, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার করছিল ব্যবসায়ীরা। এই কারণে বাবুল ট্রেডার্সকে ১০ হাজার, সাদ ট্রেডার্সকে ১০ হাজার, জাফর ট্রেডার্সকে ৩ হাজার এবং ফরিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম












