চট্টগ্রাম নগরীর রহমান নগর এলাকায় নাশকতার পরিকল্পনায় অস্ত্রসহ সমবেত হওয়ার পর পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে নগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বার্মা সাইফুলসহ আরও ৫ জন। এ সময় তাদের কাছ থেকে ৫টি ছুরি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রহমান নগর এলাকার কে ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, বার্মা সাইফুল (৩২), দেলোয়ার হোসেন (২১), মোহাম্মদ আবিদ (২০), মো. সাজ্জাদ (২০) ও মো. ইমরান (২৩)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, রহমান নগর এলাকায় কে ব্লক বাই লেনে নাশকতার পরিকল্পনায় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টায় অভিযান চালিয়ে নগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বার্মা সাইফুলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ধারালো ৫টি ছুরি উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












