১৭ মার্চ ২০২৬

নাসির উদ্দিন’র মৃত্যুতে সম্মিলিত পরিষদ নেতৃবৃন্দের শোক প্রকাশ

বাংলাধারা প্রতিবেদন»

বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি তৈরী পোশাক শিল্পের অন্যতম পুরোধা বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ নাসিরউদ্দিন-এর মৃত্যুতে পোশাক শিল্পের নেতৃত্বদানকারী সংগঠন সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের সভাপতি জনাব এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় সম্মিলিত পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ বলেন- মরহুম মোঃ নাসিরউদ্দিন বাংলাদেশের রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের অন্যতম পুরোধা এবং সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের সভাপতি হিসেবে চট্টগ্রামে পোশাক শিল্পের বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তাঁর গতিশীল ও প্রজ্ঞাবান নেতৃত্ব বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের দূর্যোগকালীন পরিস্থিতি উত্তরণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে দেশ একজন জনহিতৈষী ও কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানকারী ব্যক্তিত্বকে হারালো; যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। সম্মিলিত পরিষদ-এর নেতৃবৃন্দমরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন