১৯ মার্চ ২০২৬

নিউইয়র্কে করোনায় একই দিনে সন্দ্বীপ প্রবাসী পিতা-পুত্রের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র ৩ ঘন্টার ব্যাবধানে একই দিনে পিতা-পুত্র মারা গেলেন।

স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে প্রকৌশলী খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার মৃত্যু হয়। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

চট্টগ্রামের সন্দীপের হালিশহরের এ ব্লক ৮ নং লেনের বাসিন্দা প্রকৌশলী খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। পিতা-পুত্রের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন