২০ মার্চ ২০২৬

নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা

বাংলাধারা স্পোর্টস » 

নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই এ সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট টিম। নিউজিল্যান্ডের মাটিতে আগামী মার্চে অনুষ্টিত হতে যাচ্ছে সিরিজটি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সেই সূচি প্রকাশ করেছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক দেশেই খেলা বন্ধ হয়ে আছে। সেই তুলনায় নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দেশটিতে তাই ক্রিকেট ফেরানোর চেষ্টা চলছে। আজ মঙ্গলবার দেশটি গ্রীষ্মের ক্রিকেট সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ,পাকিস্তান ও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফর করবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা।

১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করবে। ক্রাইস্টচার্চে ১৭ মার্চ দ্বিতীয় এবং ২০ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর ২৩ মার্চ লেপিয়ানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। অকল্যান্ডে ২৬ মার্চ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সফরের শেষ এবং সর্বশেষ টি-টোয়েন্টি হবে ২৮ মার্চ হ্যামিলটনে।

এছাড়া সর্বশেষ ২০১৯ সালে নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। সবশেষ সফরে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার কারণে সফর স্থগিত রেখেই চলে আসতে হয় বাংলাদেশকে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন