বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বিখ্যাত ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্ক বিজনেস-বাইটস্ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বিশ্বখ্যাত ফর্ডাম বিশ্ববিদ্যালয়ের গেবিলি স্কুল অব বিজনেস এর উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে।
স্কুল কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৫ জুলাই হতে ৩০ জুলাই, ২০১৯ পর্যন্ত বিভিন্ন বাস্তবধর্মী ব্যবসায়িক কার্যক্রম যথা- স্পোর্ট বিজনেস মার্কেটিং, ইন্টারপ্রেনিউরশীপ, বিজনেস অব ফ্যাশন, ফাইন্যান্সিয়াল মার্কেট এর উপর জ্ঞান অর্জন এবং ওয়ার্ল্ড স্ট্রীট শেয়ার মার্কেট প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।
তাছাড়া মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবন এবং নিউ ইয়র্ক শহরের জীবন-যাপন সম্পর্কে জানবে। বিজনেস ট্যুরের পাশাপাশি মেডিসন এ্যাভিনিউ, সিলিকন এ্যালেসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, স্থাপনা ও পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে আগামী ০২ আগস্ট দলটির দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












