বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া গেছে তাসিন (৭) নামের এক শিশুর লাশ।
তাসিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকার মাতাব্বর বাড়ির মো. আবু তাহেরের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাসিন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার খোঁজে নামে স্থানীয়রা। রাত ৮টার দিকে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে তাসিনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো.হাসান চৌধুরী। সে স্থানীয় দরবারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এএ












