২৫ মার্চ ২০২৬

‘নিজের শ্রম-মেধায় এগিয়ে যাচ্ছে নারীরা’

কক্সবাজার প্রতিনিধি »

‘ডিজিটালাইজেশনকে কাজে লাগিয়ে নিজের শ্রম ও মেধায় সৃষ্টি হচ্ছে নারী উদ্যোক্তা। এতে শুধু নিজেরা সাবলম্বি হয়ে এগিয়ে যাচ্ছে না, দেশের অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার মোটেল শৈবাল হল রুমে ‘রসনা বিলাস ট্রাস্টি ও গ্লোরিয়ার্স উইমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ’— নামে নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে বর্ষসেরা উদ্যোক্তা ও রাঁধুনি সম্মননা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ বলেন, এখন নারীরা পরিবার ও সমাজের বোঝা নয়, শক্তি। পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীরাও উপার্জন করছে। নিজের পায়ে দাড়াচ্ছে। এমনও নারী আছে যারা এককভাবে সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর নারীদের ক্ষমতায়ন বেড়েছে। শিক্ষা-চাকরি এবং রাজনীতিতেও অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে নারীদের।এসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন ফোরকান আহমেদ।

অনুষ্ঠানে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার দেড়শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন।

নারী উদ্যোক্তারা জানায়, যেখানে সবাই অন্যকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিযোগীতায় ব্যস্ত সেখানে ব্যতিক্রম চট্টগ্রামের মেয়ে ও কক্সবাজারে গৃহবধূ রসনা বিলাস ট্রাস্টি ও গ্লোরিয়ার্স উইমেন এন্টারপ্রেনার্স অব বাংলাদেশ স্বত্বাধিকারী এবং নারী উদ্যোক্তা শাহারিন জাহান ইফতা। তিনি শুধু নিজেকেই অনন্য উচ্চতায় নিয়ে যাননি, নিজের মেধা ও শ্রম দিয়ে সৃষ্টি করেছেন প্রায় শতাধিক নারী উদ্যোক্তা। এখানে শেষ নয়, সব নারী উদ্যোক্তাদের নিয়মিত খোঁজখবর নেয়ার পাশাপাশি মেলাসহ নানা ধরনের অনুষ্ঠান করে পুরো বছর জুড়ে অনুপ্রেরণা জোগান ইফতা।

সভাপতির বক্তব্যে শাহারিন জাহান ইফতা বলেন, আমি গৃহবধূ থেকে নারী উদ্যোক্তা হয়েছি। রসনা বিলাস ট্রাস্টি একা আমার নই, আমরা যারা ৫ শতাধিক নারী উদ্যোক্তা এক কাতারে এক ছাদের নিচে এসে দাঁড়িয়েছি, আমি চাই সবাইকে সঙ্গে নিয়ে সাফল্যের চুড়ায় যেতে। এ কারণে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে আজকের এ আয়োজন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ নারীকে পুরস্কৃত করা হয়।

২০২১সালে গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার অব বাংলাদেশের বর্ষসেরা উদ্যোক্তা পরুষ্কার পেয়েছেন, তাওয়াজ্জু বুটিকস স্বত্বাধিকারী ইয়াসমিন আক্তার, বর্ষসেরা নবীন উদ্যোক্তা হয়েছেন তাসমিয়া হোমমেইড ফুডস এর স্বত্বাধিকারী উম্মে তাসমিয়া, বর্ষ সেরা সফল উদ্যোক্তা লাজুক বুটিকস এর স্বত্বাধিকারী শামীমা ইসরাত রিনি।

এ ছাড়াও রসনা বিলাস বর্ষসেরা রাধুঁনি পুরস্কার পেয়েছেন সেলিনা হক, রসনা বিলাসের বর্ষসেরা সদস্য মেম্বারস অফ দ্যা ইয়ার ঢাকার মেয়ে ফাহমিদা আক্তার, অনলাইন মেলার বর্ষসেরা সেলার নির্বাচতি হয়েছেন নাসরিন সুলতানা এ্যানি।

নারী উদ্যোক্তা শাহানা মজুমদার চুমকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও নারী উন্নয়ন অবদানে জয়িতা পরস্কার প্রাপ্ত অধ্যাপিকা শারমিন সিদ্দিকা লিমা, লে.কর্ণেল অব.ফোরকান আহমদের সহধর্মিণী ও সমাজকর্মী জাকিয়া সুলতানা আলো, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কক্সবাজারের প্রজেক্ট কর্ডিনেটর সিরাজুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিকের উপজেলা কর্মকর্তা জিলান মোহাম্মাদ শুভ, পরিবেশবাদি সংগঠন ‘সেভ দ্যা ন্যাচারের’ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ন. ম. মোয়াজ্জেম হোসেন রিয়াদ প্রমুখ।

আরও পড়ুন