ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি »
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় ফটিকছড়ির নিজ এলাকা নাজিরহাটে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদিকা আওয়ামী লীগ নেত্রী সাবরিনা চৌধুরী।
শুক্রবার (৫ মার্চ) বিকালে ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়স্থ এমপি রফিকুল আনোয়ার চত্বরে নাজিরহাট পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাবরিনা চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বাধীনতার স্বপক্ষে থেকে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এজন্য সবার আগে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু এনে দিয়েছেন স্বাধীনতা, তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি অর্থনৈতিক মুক্তি ও সংবৃদ্ধ বাংলাদেশ।’
ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার ও পৌর যুবলীগ নেতা ইমাম হোসেন মুন্নার যৌথ সঞ্চালনায় নাজিরহাট পৌর আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মুহাম্মদ সোলায়মান সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ ইরফান জেরিন, মুহাম্মদ আমজাদ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আইন বিষয় সম্পাদক মীর আইয়ুব, সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মাহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী আনিকা ইবনাত ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফাহিমা নাহি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সাম্পাদক সাহেদ আমান তানভীর, যুগ্ম-সম্পাদক ইয়াসির আরাফাত, সাজ্জাদুল ইসলাম তানভীর, নাজিরহাট পৌরসভা শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সাম্পাদক নেজাম মাহমুদ, যুগ্ম-সাধারণ সাম্পাদক ফরহাদ হোসেন, ফটিকছড়ি উপজেলা সবুজ পরিবেশ আন্দলনের সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ইসমাইল সাকিব, এমরান, সোহেল, আরমান রিফাত, আনিস, মোর্শেদ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআই












