৩০ মার্চ ২০২৬

নির্বাচনী প্রচারণায় রেজাউলের প্রধান কার্যালয় উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার জন্য নগরীর কেসিদে রোডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

এ সময় রেজাউল করিম বলেন, এটা আমি রেজাউলের নয়, এটা নৌকার নির্বাচন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে পড়ব। দোয়া চাই, সুস্থ থেকে যেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারি।

রেজাউলের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর কমিটির উপদেষ্টা সফর আলী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক বদিউল আলম, মহিলা লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন