২৬ মার্চ ২০২৬

নির্বাচন শিল্পিদের মিলনমেলা, হার-জিত মুখ্য নয়

বাংলাধারা বিনোদন»

উৎসবমুখর পরিবেশে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ভোটগ্রহণ। বিকেল ৩টার দিকে ভোট দিতে আসেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, আমরা শিল্পীরা সৃজনশীলতার মধ্য দিয়ে শিল্প চর্চা করি। নির্বাচন একটা সবার মিলনমেলা। এখানে কে হারলো কে জিতল এই মুখ্য বিষয় না।

তিনি আরও বলেন, যারা জিতবে আশাকরি তারা শিল্পীদের স্বার্থে কাজ করবে। শিল্পীরা যাতে অভিনয়টা পেশা হিসেবে নিতে পারেন তার জন্য আরও বেশি গুরুত্ব দেয়। এটাই আমার নির্বাচিত সদস্যদের কাছে চাওয়া থাকবে।

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৭৫২ জন। এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।

আরও পড়ুন