২৮ মার্চ ২০২৬

নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিন: নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই। ইভিএমের মাধ্যমে ভোট হওয়ার ফলে কেউ অন্যের ভোট দিতে পারবেন না।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নগরের আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি তার দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত সব কাউন্সিলর প্রার্থীদের শুভ কামনা জানান।

ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই-বাছাই করে ভোট দিতে পারছেন উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হচ্ছে। আপনারা কেন্দ্রে এসে ভোট দিন। পছন্দের প্রার্থীকে ভোট দিন।

এসময় তার সঙ্গে ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী ও দলের নেতাকর্মীরা।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন