ক্রীড়া ডেস্ক »
বার্সেলোনার সাথে মেসির সম্পর্ক শেষ! এমন ঘোষণার পর থেকে ফুটবল প্রেমিদের মাঝে একটাই বড় প্রশ্ন, এবার কোন ক্লাবে যাচ্ছেন মেসি?
ফরাসি পত্রিকাগুলোর খবর অনুযায়ী, ফরাসী ক্লাব পিএসজিতেই যাচ্ছেন মেসি। যদিও পিএসজির তারকা ফুটবলার নেইমার অনেক আগে থেকেই স্বাগত জানিয়ে বসে আছেন মেসিকে। এবার কর্মকর্তারাও আনুষ্ঠানিক চুক্তি সম্পন্নের কাজটি করতে যাচ্ছেন।
স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, পিএসজিতে যে পারিশ্রমিক পেয়ে থাকেন নেইমার, তার চেয়েও বেশি দেয়া হচ্ছে মেসিকে। শুধু তাই নয়, আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে ফরাসী ক্লাবটি।
ফরাসি প্রভাবশালী পত্রিকা এল ইকুইপে জানাচ্ছে, প্যারিসের ক্লাবটি মেসিকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এরপর চুক্তি আরো বাড়ানো যাবে। সে প্রসঙ্গও রেখে দেয়া হচ্ছে। একই সঙ্গে পিএসজির পক্ষ থেকে মেসিকে বাৎসরিক ৪০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেয়া হবে। যা নেইমারের চেয়ে ৫ মিলিয়ন বেশি।
বাংলাধারা/এআই












