বিনোদন ডেস্ক »
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির আগামী ডিসেম্বরে আসার কথা ছিল ঢাকায়। তবে অনুমতি মেলেনি দেশের সংস্কৃতি মন্ত্রণালয় হতে। যার দরুণ আসছে না ঢাকায় নোরা ফাতেহি। আর এই বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূইয়া।
শাহজাহান ভূইয়ার ভাষ্যমতে, বর্তমান বিশ্বে মুদ্রাস্ফীতি বা ডলারের সংকট প্রকট। আর ডলারের এই সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বন্ধ রেখেছে বিদেশি শিল্পীদের দেশে আনা। তবে যদি সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি দেয়, তাহলে আগামী বছরের (২০২৩) জানুয়ারিতে বাংলাদেশে আসবেন বলিউড গ্ল্যামারগার্ল নোরা ফাতেহি।
অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বলিউড সিনেমার আইটেম ড্যান্সার হিসেবে তুমুল। নোরার আবেদনভরা কোমড় দুলানো উষ্ণ নাচে পাগলপ্রায় সব বয়সের মানুষ। বর্তমানে বলিউড নারী নৃত্যশিল্পীদের একজন এই নোরা ফাতেহি।
তিনি আইটেম গানের শিল্পী হিসাবে নজর কেড়েছেন বলিউডের বেশকিছু ছবিতে। সেগুলোর কধ্যে উল্লেখযোগ্য—‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।
অন্যদিকে, আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের পর নাম জড়িয়েছে এই লাস্যময়ী অভিনেত্রী নোরা ফাতেহির। এই বিষয়টি নিয়ে নোরাকে আরও একবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো। ২০০ কোটি রুপি পাচারের এই মামলার মূল অভিযুক্ত হলে সুকেশ চন্দ্রশেখর। আর এই সুকেশ নামক ব্যক্তির থেকে দামি উপহার গ্রহণের অভিযোগ রয়েছে নোরা ফাতেহির বিরুদ্ধে।
বলিউডের ‘সাকি সাকি’ খ্যাত এই অভিনেত্রীকে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) প্রায় ৭ ঘণ্টা ধরে জেরা করেন।
উল্লেখ্য, নোরা ফাতেহি মরোক্কীয় বংশোদ্ভূত এবং তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি ছোটবেলায় শাহরুখ খান আর হৃতিক রোশনের বড়ো ভক্ত ছিলেন। নোরা আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখেই বড়ো হয়েছেন।
আর সেখান হতেই তার স্বপ্ন, তিনি বলিউডে কাজ করবেন। তবে, তার রক্ষণশীল পরিবারে তা প্রায় অসম্ভব ছিল৷ কিন্তু তিনি সেই অসম্ভবকে সম্ভব করতে ভারতে পা রেখেছিলেন মাত্র ২৩ বছরে। এরপর ৫ বছরের মাথায় তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম অভিনেত্রী।












