বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক-সচিব ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা কে বি আব্দুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
উক্ত মতিবিনিময় সভা সভাপতিত্ব করেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মো. দিদারুল আলম।
অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহুরলাল হাজারী, জাফর আহমদ, রতন আচার্য্য, মোক্তার হোসেন, মোসলেম উদ্দিন আহাম্মদ, ননী গোপাল চৌধুরী চঞ্চল, মহিউদ্দিন শাহ, সেকান্দর হোসেন মিয়া, শ্রী প্রকাশ দাস, সঞ্জীব বিশ্বাস সাজু, প্রদীপ বড়–য়াসহ আন্দরকিল্লা ওয়ার্ডের আহবায়ক-সচিববৃন্দ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও অর্থনৈতিক অগ্রগতি বিশ্বকে অবাক করে দিয়েছে। বিশ্ব নেতৃত্ব যখন জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব, সাহস, সততা, নিষ্ঠতা ও দুরদর্শীতার প্রশংসা করে যাচ্ছে তখন অপপ্রচারকারীদের কোন অপলাপই আর ধোপে টিকছেনা। তাই তারা নতুন অপকৌশল নিয়ে মাঠে নেমেছে। তারা অর্থ বিনিয়োগ করে ধর্ম ব্যাবসায়ীদের মাঠে নামিয়েছে।
বক্তারা আরও বলেন, যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে দেশের মানুষের ভাগ্যের চাকাকে বার বার পিছনের দিকে ঘুরানো অপচেষ্টা করেছে তাদের আমরা চিনি। তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, গনতন্ত্রের শত্রু, উন্নয়নের শত্রু, প্রগতির শত্রু। এসব অপশক্তিকে কারা আশ্রয়-পশ্রয় দিয়ে ফায়দা লুটে এসেছে তাও আমরা জানি। নির্বাচনের মাঠে এসব অপশক্তি এবং তাদের দোসররাও রয়েছে।
এসময় বক্তারা বলেন, আগামী ২৭ তারিখের নির্বাচনে স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে এ অপশক্তিকে চট্টগ্রামবাসী বয়কট করবে। এবং প্রথম বারেই চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী মেয়রকে চট্টগ্রামের মানুষ তাদের সেবক হিসেবে পদে বসাবে।
বাংলাধারা/এফএস/এআর












