২১ মার্চ ২০২৬

নৌকা প্রতীকের বিরোধিতাকারীদের ছাড় দেয়া হবে না: এমপি নদভী

লোহাগাড়া প্রতিনিধি  »

গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরোধিতাকারী দলীয় নেতাদের ছাড় দেয়া হবে না, এমনটা জানিয়েছেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

শনিবার (৭ নভেম্বর) রাত ৮ টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গেল ২০ অক্টোবর অনুষ্ঠিত তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিপক্ষে যেসব নেতাকর্মীরা অবস্থান নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেছে শিগগিরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর। যৌথ ভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু ও সাংবাদিক আবুল কালাম আজাদ।

এতে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ, দপ্তর সম্পাদক তৌয়বুল হক বেদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, লোহাগাড়া মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল, প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগের তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফজলে এলাহি আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন