আন্তর্জাতিক ডেস্ক »
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা বলেছেন, ইউক্রেনে বেসামরিক মৃত্যুর জন্য ন্যাটোও আংশিকভাবে দায়ী। কারণ ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করতে রাজি হয়নি ন্যাটো।
বৃহস্পতিবার বিবিসি রেডিও ৪-এ ওয়ার্ল্ড টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওলহা স্টেফানিশিনা বলেন, ‘এই সিদ্ধান্ত না নেওয়ার ফলে বেসামরিক জনগণ ও শিশুদের হত্যা করা হবে, তা জেনেও সিদ্ধান্ত না নেওয়ার বিষয়টি অমানবিক। গতকাল জন্মগ্রহণ করে আজকে বাবা-মা হারানো শিশু ২টিসহ অন্য বেসামরিক নাগরিকদের রক্তে শুধু রাশিয়ানদের হাতই রঞ্জিত হয়নি।’
এসব কথা বলার জন্য কূটনৈতিক ভাষা বেছে না নেওয়ার কারণে দু:খপ্রকাশ করে ওলহা স্টেফানিশিনা বলেন, ‘আমি এখন বম্ব শেল্টারে বসে আছি।’












