১৭ মার্চ ২০২৬

নয়াবাজার-বড়পোলের ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

বাংলাধারা প্রতিবেদক»

নগরীর ফইল্ল্যাতলী সড়ক ও নয়াবাজার হতে বড়পোল পোর্ট কানেক্টিং রোড পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অপরাধে ৭ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা কর হয়।

রবিবার (৪ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কামাল চেীধুরী বলেন, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে ফইল্ল্যাতলী সড়ক ও নয়াবাজার থেকে বড়পোল পর্যন্ত পোর্ট কানেক্টিং রোডের দুই পাশের ফুটপাত নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টির  করায় প্রায় ৫০টি অবৈধ দোকানের অংশ ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া, দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ