১৪ মার্চ ২০২৬

পচা বাসি খাবার বিক্রিতে চট্টমেট্টো রেস্টুরেন্টকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর জামালখান এলাকায় চট্টমেট্টো রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

গালিব চৌধুরী জানান, জামালখান মোড়ের অভিজাত চট্টমেট্টো রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে আগের দিনের পচা ও বাসি খাবার বিক্রি করা হচ্ছিল। ফ্রিজ খুলে পাওয়া গেল বাটিতে করে আগের দিনের রান্না করা চিকেন ফ্রাই, চিকেন কারি, গরুর মাংস, নুডলস, মেয়াদোত্তীর্ণ বোরহানি ও দই।

অভিযানে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ