৩০ মার্চ ২০২৬

পটিয়ায় ইয়াবার বড় চালানসহ আটক ৪

পটিয়া প্রতিনিধি »

পটিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা, বৈদেশিক মুদ্রা, দুইটি মোটর সাইকেল উদ্ধার ও ৪ জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খরনা বাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের শেখ তোলা গ্রামের মো. শাহজাহানের পুত্র মো. নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাপানিয়া গ্রামের হুমায়ন কবিরের পুত্র মো. হাসমত কবির শাকিল (২১), নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুয়া গ্রামের মো. ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)।

পটিয়া থানা সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও পটিয়া সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পটিয়া থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা, ১২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, দুইটি মোটর সাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করে।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ৪০ হাজার পিচ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রথমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন